ইসরায়েলে আবারও হামলা ইরানের

ইসরায়েলে আবারও হামলা ইরানের
সিটিজেন ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া নতুন এক দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
সোমবার (৮ জুন) দিনের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘটনাটি ঘটলো।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলার জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই অভিযাত শাখা জানিয়েছে, বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে’।
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা, সৌদি আরবে সতর্কতামধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা, সৌদি আরবে সতর্কতা
ইসরায়েলের স্থানীয় সময় রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।
এর জবাবে ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে’।
আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গত শনিবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে ৪ শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর প্রতিবাদে এই হামলা চালালো ইরান।
সূত্র: সিএনএন, আল জাজিরা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইয়েমেন
ইরানে হামলা ইসরায়েলের, ৩ শহরে বিস্ফোরণ