হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি জোট

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি জোট
ড্রোনের ধ্বংসাবশেষ

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন তারা আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে বলে জানিয়েছে সৌদি সমর্থিত জোট। ড্রোনগুলো সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির দক্ষিণাঞ্চলের দিকে আসছিল। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে, বুধবারও (১১ নভেম্বর) সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী মক্কা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রুখে দিয়েছিল।

ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইয়েমেন সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের সমর্থক জোটের সঙ্গে রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথি মিলিশিয়াদের এ লড়াই দিন দিন তীব্র হচ্ছে।

সূত্র: আরব নিউজ

/এমএকে/