ইসরায়েলের হামলায় হামাস কমান্ডার নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলের হামলায় হামাস কমান্ডার নিহত
ধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তারা এখনো আবু ইউনিসের নাম ঘোষণা করেনি।

ফিলিস্তিনের একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবু ইউনিস নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আবু ইউনিস জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন।

আবু ইউনিসের আগে রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন নায়েল আবু ওবায়েদ। গত ৫ সেপ্টেম্বর খান ইউনিসে ইসরায়েলের হামলাতেই নিহত হন তিনি ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েলের হামলায় নতুন করে আরও ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন।

২০২৩ সাল থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিন বছরের বেশি সময় ধরে চলা এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনির।

/এসবি/