পতিতাবৃত্তির অভিযোগে সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক

সৌদি আরবে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ৬ জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারের মতো অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার প্রতিরোধবিষয়ক মহাপরিদপ্তর যৌথভাবে এই অভিযানটি চালায়।
গ্রেপ্তারকৃত নারীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ। দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। তবে তদন্তের স্বার্থে বা অন্য কোনো কারণে আটক নারীদের জাতীয়তা কিংবা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সৌদি প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মূলত জননৈতিকতাবিরোধী অপরাধ, মানবপাচার এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: সৌদি গেজেট

এক সপ্তাহে সাড়ে ৯ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি 