শিরোনাম

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আগ্রহী নয় অন্য দেশগুলো: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আগ্রহী নয় অন্য দেশগুলো: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানের অবরোধ আরোপ করা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে কিছু দেশ আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় এমন দেশও আছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা করছে।

কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এমন কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি অন্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রণালিতে সহায়তা করুন। কিন্তু তারা সহায়তা করতে আগ্রহী নয়। তারা বলে, তারা এতে জড়িত হবে না…আমি জানি আমরা সেসব দেশকে (বিপদের সময়) রক্ষা করবো। কিন্তু আমাদের যদি কখনো সহায়তার প্রয়োজন হয়। তারা আসবে না।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে তিনি নিশ্চিত নন ইতিমধ্যে সেখানে কোনো মাইন স্থাপন করা হয়েছে কি না।

তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহায়তা দেবে বলেও আশা ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তিনি (ম্যাক্রো) সাহায্য করবেন।’

ট্রাম্প সাংবাদিকদের এও বলেন, ম্যাক্রো সহায়তা করবেন-এ সম্ভাবনায় ১০ এর মধ্যে ৮ দেবেন তিনি। ট্রাম্পের আশা, যুক্তরাজ্যও হরমুজ মিশনে যুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/টিই/