‘কৃষকের স্বার্থে আমরা পুনরায় খাল খনন শুরু করেছি’

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কৃষকের স্বার্থে খাল খনন কর্মসূচি শুরু করেছি। এই খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করবো। কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানোসহ সবদিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষদের কল্যাণে খরা রোধে এই খাল খনন কর্মসূচি শুরু করেন।
সোমবার (১৬ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে স্বাস্থ্য মন্ত্রীসহ জেলার পাঁচজন সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। মহিষাখালী খালটি ১১৩০ মিটার দৈর্ঘ্যের, প্রস্থ ২০ মিটার, গভীরতা ৬০ ফুট।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করবো। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যবহার হবে এতে আমাদের সম্মানিত কৃষকগণ যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে তাদের উপকার হবে।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী- ২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকতসহ প্রমুখ।