শিরোনাম

ইরানের সঙ্গে যুদ্ধে কত ইসরায়েলি নিহত হয়েছে

সিটিজেন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধে কত ইসরায়েলি নিহত হয়েছে
রবিবার তেল আবিবের রামাত আবিব এলাকায় ইরানি হামলায় ক্ষতিগ্রস্থ আবাসিক ভবনের সামনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছে। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫ ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, সংঘাতে ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এমডিএ জানায়, রবিবার (১৫ মার্চ) একদিনেই ৬৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) এই সংঘাতের ১৭তম দিন চলছে।

সূত্র: বিবিসি

/এসএ/