শিরোনাম

চাকরি ফিরে পেলেন ৩৩০ এসআই ও পুলিশ সার্জেন্ট

বিশেষ প্রতিনিধি
চাকরি ফিরে পেলেন ৩৩০ এসআই ও পুলিশ সার্জেন্ট
পুলিশ লোগো। ছবি: সংগৃহীত

২০০৬ সালে পুলিশের উপপরিদর্শক ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য বাছাইকৃত ৩৩০ জন সদস্য চাকরি ফিরে পেলেন। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) দের ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল বাতিল করা হয়েছিল। ওই আদেশ সোমবার প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-শর্তসাপেক্ষে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শর্তের মধ্যে রয়েছে, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ হতে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (আর্থিক সুবিধা ব্যতীত) নির্ধারণ।

আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণপূর্বক পরবর্তীতে বিবেচ্য ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ।

এ আদেশে নিয়োগকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ছাড়াও একই ব্যাচের অন্য কোন প্রার্থী কর্তৃক ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন পাওয়া গেলে, একই প্রক্রিয়া অনুসরণপূর্বক (গঠিত কমিটি কর্তৃক প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে) সরকারি চাকরিতে নিয়োগ প্রদান। আইন ও বিধিবিধান অনুসরণপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/টিই/