শিরোনাম

ফিনালিস্সিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফিনালিস্সিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন
স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিনালিস্সিমা ম্যাচ বাতিল হওয়ায় বিকল্প হিসেবে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রীতি ম্যাচটি খেলবে ২৭ মার্চ।

কাতারে ৩০ মার্চ ফিনালিসিমা ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের, যা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দল কঠিন ম্যাচে বলকান দলের বিরুদ্ধে খেলতে কাস্তেয়ন শহরে যাবে।’ সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ দে লা সেরামিকা স্টেডিয়াম, যে মাঠটি এল মাদ্রিগাল নামেই বেশি পরিচিত।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। স্পেন এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল।

/টিই/