হিজবুল্লাহর সঙ্গে স্থল যুদ্ধে ইসরায়েলের ৯ সেনা আহত

সিটিজেন ডেস্ক

দক্ষিণ লেবাননে দুটি হামলায় ইসরায়েলের ৯ জন সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাঙ্কারবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। অন্য একজন মাঝারি ধরনের আহত হন।
অন্য একটি ঘটনায় শনিবার (২৮ মার্চ) ভোররাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর ও আরও ছয়জন মাঝারি ধরনের আহত হন।
ইরানে অভিযানের পাশাপাশি লেবাননেও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে তারা লেবাননের ভূখণ্ডের আরও গভীরে ঢোকার চেষ্টা করছে। কিছু এলাকায় তারা সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে হামলার নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা না হলেও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। তাতে ইরান সমর্থিত এই গোষ্ঠী জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) দূরে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা