সংসদে সাউন্ড সিস্টেমের ত্রুটি তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাইক্রোফোন ও হেডফোনে গোলযোগের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম।
১২ মার্চ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনই সাউন্ড সিস্টেমে বিভ্রাটের কারণে কিছু সময় বন্ধ রাখা হয় অধিবেশন। পরের দিনও সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই ঘটনা সাবোটাজ (অন্তর্ঘাতমূলক) ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে সংসদ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানের বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য সংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাউন্ড সিস্টেমের সমস্যা দেখার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
চিফ হুইপ জানান, হেডফোন নিয়ে তার নিজেরও অভিযোগ আছে। এত বড় একটা হেডফোন মাথায় দিয়ে মাথা, কান গরম হয়ে যায়। তিনি বলেন, হেডফোন পরিবর্তন করা হবে।
চিফ হুইপ আরও জানান, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। বাকি সংসদ সদস্যদের সবার আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আগামী ৩০ এপ্রিল আবার বৈঠকে বসবে কমিটি।