পিএসএল অভিষেকে খরুচে বোলিং শরিফুলের

পিএসএল অভিষেকে খরুচে বোলিং শরিফুলের
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ শনিবার (২৮ মার্চ) অভিষেক হলো বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। বল হাতে পাওয়ার প্লেতে তিন ওভারে খারাপ করেননি। কিন্তু শেষে এলোমেলো বোলিং করলেন। তাতে পিএসএল অভিষেকের উপলক্ষ সুখকর হলো না শরিফুলের।
পেশাওয়ার জালমির হয়ে নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি শরিফুল।
পেশাওয়ার দলে আছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার তানজিদ হাসান ও নাহিদ রানা। তবে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পান শুধু শরিফুল। রাওয়ালপিন্ডির একাদশে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি।
প্রথম ওভারেই বল হাতে পান শরিফুল। তার প্রথম চার বলে কোনো রান হয়নি। এরপর একটি ওয়াইড। পঞ্চম বলে শর্ট ডেলিভারি ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান ব্যাটসম্যান ইয়াসির। শেষ বলে আসেনি রান।
প্রথম ওভারে ৭ রান দেওয়া শরিফুল পরের ওভারে দেন ৮। এবার তাকে একটি চার মারেন ইয়াসির। পাওয়ার প্লের শেষ ওভারে একটি ওয়াইডসহ দেন ৫ রান। শরিফুল ম্যাচে নিজের শেষ ওভারটি করেন ইনিংসের ১৯তম ওভারে।
প্রথম বলে লো ফুল টসে চার মারেন স্যাম বিলিংস। পরের বলে ব্যাটসম্যান ঠিকমতো খেলতে না পারলেও, শরিফুল ওভারস্টেপ করায় ‘নো’ বলের সংকেত দেন আম্পায়ার। এরপর টানা দুটি ওয়াইড দেন। বৈধ দ্বিতীয় বলে বিলিংস কাভারে ধরা পড়লেও ফ্রি হিটের কারণে উইকেট পাননি। শেষ চার বলে দেন চার রান।
খরুচে বোলিং করেছেন পেশাওয়ারের অন্য বোলাররাও। ৩ ওভারে ৪২ রানে ২ উইকেট নিয়ে দলটির সফলতম বোলার আলি রাজা।