আজ শুরু আইপিএল, ধোনিকে নিয়ে দুঃসংবাদ

আজ শুরু আইপিএল, ধোনিকে নিয়ে দুঃসংবাদ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৯তম আসর শুরু হবে আজ শনিবার (২৮ মার্চ)। প্রথমদিন মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে এ ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনি।
বেশ কয়েক বছর ধরে ধোনি অবসর নিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। সেই আলোচনা থামিয়ে পরের আসরে আবার ব্যাট-প্যাড-গ্লাভস নিয়ে নেমে পড়েন সাবেক ভারতীয় অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতিতে ছিলেন তিনি।
তবে অন্তত দুই সপ্তাহের জন্য ধোনি ছিটকে গেছেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাংসপেশির (কাপ স্ট্রেইন) চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চেন্নাই জানিয়েছে, ‘এমএস ধোনি বর্তমানে কাপ স্ট্রেইন ইনজুরির পুনর্বাসনের মধ্যে আছেন। ফলে তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতে যাচ্ছেন। দ্রুত সেরে উঠুন, থালা (নেতা বা বড় ভাই)!’
গত বছর আইপিএলে চেন্নাইয়ের ১৪ ম্যাচের সবকটিতেই খেলেছেন ধোনি।
আইপিএল আজ শুরু হলেও চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ সোমবার (৩০ মার্চ), প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
আজ আইপিএলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।