শিরোনাম

ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প
ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইনসেটে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিটিজেন গ্রাফিক্স

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতার সিংহভাগই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, তেহরানের ক্ষেপণাস্ত্র মজুতের এখন মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে।

শুক্রবার (৫ জুন) সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশিত হয়। সেখানে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের বেশিরভাগ ড্রোন কারখানা, উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন এলাকা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেশটির এখনও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সক্ষমতা রয়ে গেছে স্বীকার করে ট্রাম্প বলেন, শতাংশের হিসাবে এটি হয়তো ২১-২২ শতাংশ হবে। সংখ্যায় এটি অনেক হলেও, তারা যখন প্রথম আক্রমণ করেছিলেন, তখন পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণে ছিল না।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তিতে ইরান কেন এখনও সই করেনি এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানিরা অত্যন্ত গর্বিত জাতি। তারা কখনো ভাবেনি এমন কিছু পরিস্থিতি তাদের মেনে নিতে হবে। কিন্তু এখন তাদের আর কোনো উপায় নেই এবং এই মানসিক পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। এছাড়া, নিজের প্রথম মেয়াদে পরমাণু চুক্তি থেকে সরে আসার পরও কেন একটি উন্নত চুক্তি করতে পারেননি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দীর্ঘমেয়াদি সংঘাতের ইঙ্গিত দেন। তিনি বলেন, এ ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সফল করতে বছরের পর বছর সময় লেগে যায়, কারণ তারা গত ৪৭ বছর ধরে লড়াই করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/