মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

সিটিজেন ডেস্ক

ইরানের সিরিক শহর ও হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ড্রোন ভূপাতিত করার এবং ইরানের রাডার সাইটগুলোতে আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পরেই কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।
সেন্টকম জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি।’
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘অঞ্চলে শত্রু ঘাঁটিতে’ হামলা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা ‘এরোস্পেস মিসাইল’ দিয়ে ‘অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে।
আইআরজিসি বলেছে, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে ‘ইরানের হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেন্টকম। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার ইরানি দাবি মিথ্যা বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৩ জুন) ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। তবে একটি ক্ষেপণাস্ত্র কুয়েতের বিমানবন্দরে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।
যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।
সূত্র: আল জাজিরা

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের
কুয়েত-বাহরাইনে হামলার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী