হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকায় ২ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৩৪ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫২২ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯১ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৯৬৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু