ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান লেবাননের এমপির

সিটিজেন ডেস্ক

লেবাননের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সমালোচনা করে ‘কূটনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছেন’। এজন্য তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
লেবাননের ‘ফোর্সেস অব চেঞ্জ’ পার্লামেন্টারি ব্লকের প্রধান এলি মাহফুদ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আরাঘচি প্রেসিডেন্টের পদ ও মর্যাদাকে অবমাননা করেছেন। প্রেসিডেন্টের পদ লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদার প্রতীক।
তিনি অভিযোগ করেন, ইরানি কর্মকর্তারা লেবাননের জনগণকে অভিভাবক ও শাসকের সুরে কথা বলছেন। তারা এমন আচরণ করছেন যেন লেবানন স্বাধীন রাষ্ট্র নয়, বরং তেহরানের অধীন কোনো প্রদেশ।
মাহফুদ বলেন, ‘লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অসম্মান করে অথবা দেশটির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এমন যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত।’
এর আগে প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে ইরান।
জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘জনাব আউনের মন্তব্যের ভিত্তিতে যে কেউ ভাববে ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ দখল করেছে, লেবাননের এক-চতুর্থাংশ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন তার দেশে বোমাবর্ষণ করছে।’
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননকে আসল শত্রুর হাত থেকে বাঁচান, জনাব রাষ্ট্রপতি।’
সূত্র: আল জাজিরা

লেবাননের রাষ্ট্রপতির মন্তব্যের জবাবে যা বললো ইরান