শিরোনাম

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন রবিবার

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন রবিবার
ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন রবিবার (৭ জুন) আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার (৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ সালের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওইদিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

অধিবেশনের সমাপ্তির আগে রীতি অনুযায়ী সংসদ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

/এসবি/