গোলন মালভূমিতে অভিযান ইসরায়েলের

গোলন মালভূমিতে অভিযান ইসরায়েলের
সিটিজেন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত গাজা, পশ্চিম তীর এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার সিরিয়ায় অভিযান চালালো দখলদার দেশটি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি সামরিক যান গত রাতে অধিকৃত গোলান মালভূমিতে অনুপ্রবেশ করে সাইদা গ্রামের নিকটবর্তী একটি খামার থেকে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।
সংস্থাটি জানিয়েছে, চারটি গাড়িবাহী একটি ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পর সাইদার পশ্চিমে অবস্থিত আবু মাধারা খামারে প্রবেশ করে। সেখানে একটি বাড়িতে অভিযান চালায় এবং ওই সিরীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি। ওই ব্যক্তির নাম-পরিচয়ও জানা যায়নি।
সানা জানিয়েছে, শনিবার ভোরে একটি পৃথক অভিযানে চারটি গাড়ি সম্বলিত আরেকটি ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেইত্রা গ্রামাঞ্চলের আল-উশা গ্রামে প্রবেশ করে এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
উল্লেখ্য, ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত ১১৫০ কিলোমিটার আয়তনের এক পাথুরে এলাকা ‘গোলান মালভূমি’। একে বাফার জোন বা নিরাপদ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩০,০০০। যার মধ্যে ১১টি অবৈধ ইহুদি বসতি রয়েছে, যা জনসংখ্যার প্রায় অর্ধেক। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে মালভূমির বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল।
১৯৭৩ সালে গোলান পুনরুদ্ধারের চেষ্টা করে সিরিয়া। তবে ব্যর্থ হয়। ওই যুদ্ধ ‘ইয়োম কাপুর’ নামে পরিচিত।
এর পরের বছর দুই দেশ যুদ্ধবিরতি স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, গোলান মালভূমির ৮০ কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে দুই দেশই নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয়। এই এলাকাটি ‘এরিয়া অব সেপারেশন’ নামে পরিচিতি পায়। এই অস্ত্রবিরতির বিষয়টি তদারকি করতে জাতিসংঘ নিয়োজিত ‘ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্স’ মোতায়েন করা হয়।
কিন্তু ১৯৮১ সালে আবারও গোলান মালভূমির নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে ইসরায়েল। সেইসঙ্গে দখলকৃত এলাকায় অবৈধ বসতি স্থাপন করে। এই এলাকায় ইসরাইলের কতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। তবে ২০১৯ সালে কয়েক দশক পুরোনো মার্কিন নীতি ভেঙে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বের স্বীকৃতি দেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা হারাচ্ছে ইসরায়েল: জরিপ