প্রতিশোধ নিয়েছে ইরান, ইসরায়েলের রাসায়নিক কারখানায় হামলা

সিটিজেন ডেস্ক

বৈরুতে হামলার জের ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এবার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফায় একটি রাসায়নিক কারখানায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
তারা জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি রাসায়নিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটাকে ‘মার্কিন-ইসরায়েলি’ হামলা বলে অভিহিত করেছে আইআরজিসি।
ইরানের বিপ্লবী বাহিনী সতর্ক করেছে, এই অঞ্চলে বেসামরিক ও জ্বালানি লক্ষ্যবস্তুর ওপর হামলা হলে তার পরিণতি বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং তেল শিল্পকে নিশানা করার মাধ্যমে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর পরিধি এই অঞ্চলের সমস্ত জ্বালানি লক্ষ্যবস্তু এবং বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, যার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’
সূত্র: আল জাজিরা

‘এককভাবে বড় অভিযান চালানোর শক্তি ইসরায়েলের নেই’