শিরোনাম

সুন্দরবনে চার-পাঁচটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে: র‍্যাব মহাপরিচালক

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
সুন্দরবনে চার-পাঁচটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে: র‍্যাব মহাপরিচালক
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন র‌্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ

সুন্দরবনে বর্তমানে চার থেকে পাঁচটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্যদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক আহসান হাবিব পলাশ।

বুধবার (২ সেপ্টম্বর) খুলনা র‌্যাব-৬-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সুন্দরবনের ৫২ জন বনদস্যুর আত্মসমর্পণ, ৫৯টি অস্ত্র উদ্ধার, খুলনাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমরা সন্ত্রাসী, অপরাধীদের সম্পর্কে খোঁজ রাখছি। অপরাধীদের অর্থযোগান দাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের কেউই পার পবেন না। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আত্মসমর্পণকারী ৩২৮ জন দস্যুর মধ্যে ৩০ জন পুনরায় অস্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এরমধ্যে উপস্থিত আত্মসমর্পনকারী ৮ জন রয়েছেন।

তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক কারণ, হয়রানি হওয়ার ভয় ইত্যাদি কারণে তারা অপরাধ কর্মকাণ্ডে ফিরে যান। এ ছাড়া কিছু মানুষের অপরাধ প্রবণতা থাকে। তবে সার্বিকভাবে র‌্যাবের সাফল্য উল্লেখযোগ্য। যারা আত্মসমর্পণ করেছেন বা করবেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে গতবারের থেকে আরও কার্যকর ব্যবস্থা রাখা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কার্যক্রম অব্যাহত থাকবে।

আহসান হাবিব পলাশ বলেন, খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে কাজ করছি। ইতোমধ্যেই সরকারের কাছ থেকে বিশেষ নির্দেশনা পেয়েছি।

/এসবি/