শিরোনাম

জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
মো. কামরুজ্জামান চৌধুরী

জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। অন্যদিকে জনপ্রশাসন সচিব এহসানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। এছাড়া ৩ জনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগকৃত স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব এহছানুল হককে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব কানিজ মওলাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বেঞ্জামিন রিয়াজীকে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশিদকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে।

/জেএইচ/