‘এককভাবে বড় অভিযান চালানোর শক্তি ইসরায়েলের নেই’

সিটিজেন ডেস্ক

ইসরায়েলি বিশ্লেষক ও ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। ইরানের হামলার জবাব না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করায় দুই দেশের সম্পর্ক বর্তমানে ‘উত্তেজনাপূর্ণ অবস্থায়’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডবার্গ বলেন, লেবাননের রাজধানী বৈরুতে পুনরায় বিমান হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গালিতে ভরা ফোনালাপের কয়েক দিন পরেই ট্রাম্পের এই অনুরোধটি আসে। গণমাধ্যমে সেই কথোপকথনের তথ্য প্রথমে ফাঁস হয়, পরে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।
গোল্ডবার্গের মতে, ‘জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহু যেসব কাজ করে পার পেয়ে যেতেন, ট্রাম্পের আমলে সেগুলো আর সম্ভব নয়।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল বর্তমানে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করার মতো অবস্থায় নেই।
তার ভাষায়, ‘আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই রাজনৈতিকভাবে ইসরায়েল এখন এতটাই দুর্বল যে, এককভাবে বড় ধরনের সামরিক অভিযান চালানোর মতো শক্তি তাদের নেই।’
সূত্র: আল জাজিরা

ইসরায়েলে আবারও হামলা ইরানের