শিরোনাম

যুক্তরাষ্ট্র শয়তান, ইসরায়েল ছোট শয়তান: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র শয়তান, ইসরায়েল ছোট শয়তান: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ

বেসামরিক ও নির্দোষ মানুষের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছেন। হরমুজগান প্রদেশের কুহেশতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় চারজন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের স্পিকার লেখেন, ‘মিনাব স্কুল: শিশুদের গণহত্যা করা হয়েছে। ল্যাম্পার্ড স্পোর্টস হল: শিশুদের হত্যা করা হয়েছে। কুহেশতাকের বিয়ে: পরিবারের সঙ্গে শিশুদের হত্যা করা হয়েছে। যদি একটি শক্তি (দেশ) শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো তার টার্গেট ঠিক করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে এটি একটি শয়তান।’

বার্তায় ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার স্মৃতি মনে করিয়ে দেন গালিবাফ। উল্লেখ্য, ঐ হামলায় ১৭০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছিল। একই সঙ্গে একটি স্পোর্টস কমপ্লেক্সে হামলায় কয়েক ডজন অ্যাথলেট নিহতের ঘটনাও তুলে ধরেন তিনি।

ইসরায়েলের ভূমিকাকে নির্দেশ করে তিনি আরও লেখেন, ‘এই শয়তান ছোট শয়তানকে সুরক্ষা দেয়। যেটিও এই শয়তানের মতো কাজ করে। এটি হলো সবচেয়ে বড় শয়তান।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/