শিরোনাম

কমলো এলপিজির দাম, আজ থেকেই কার্যকর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমলো এলপিজির দাম, আজ থেকেই কার্যকর
এলপিজি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমেছে ১৩ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ সন্ধ্যা ৬ টার পর থেকেই কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী,

  1. সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা
  2. সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা
  3. ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা
  4. ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা
  5. ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা
  6. ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা
  7. ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা
  8. ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা
  9. ৩০ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৬৪ টাকা
  10. ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা
  11. ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং
  12. ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/