ভারতে খেলার সময় রোলার চাপায় শিশুর মৃত্যু

সিজেডএন ডেস্ক

ভারতের হরিয়ানার গুরুগ্রামে এক ক্রিকেট একাডেমিতে খেলার সময় মিনি পিচ রোলারের চাপায় মারা গেছে ৮ বছরের এক শিশু। নিহত শিশুর নাম আকাশ কুমার। তার বাড়ি বিহারের নালন্দা এলাকায়।
ঘটনার সময় মাঠে নিজের ভাই নীল এবং অন্য বন্ধুদের সঙ্গে খেলায় মেতেছিল আকাশ। মাঠেই রাখা ছিল ক্রিকেট পিচ সমতল করার মিনি রোলারটি। অসাবধানতাবশত সেখানে থাকা এক শিশুর হাত গিয়ে লাগে রোলারের সার্কিট ব্রেকারে। মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চালু হয় রোলারটি। ঠিক সেই সময় রোলারটির ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল আকাশ। চলন্ত মেশিনের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে বাকি শিশুরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত আকাশকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশের অনুসন্ধানে দেখা যায়, অত বড় একটি ঝুঁকিপূর্ণ মেশিন মাঠে রাখা হলেও সেটির তদারকির জন্য সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির পরিবার এখনো কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। স্বজনদের লিখিত জবানবন্দির ওপর ভিত্তি করেই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন করে আকাশের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত