পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করবো: শুভেন্দু

সিজেডএন ডেস্ক

পাকিস্তান শাসিত কাশ্মির দখল করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুরে ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে তার উপস্থিতিতে ১০ হাজার মানুষের সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া হয়।
এই মহাসমাবেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগান এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তীব্র ক্ষোভ ও আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি।
সভায় তিনি অভিযোগ করেন, যাদবপুরে ‘হুমকির সংস্কৃতি’ চলছে। দেশপ্রেমী পরিবারের শিক্ষার্থীদের জোর করে আবাসিক ভবন থেকে মিছিলে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পাসে আন্দোলনকারীদের ‘আজাদি’ স্লোগানের তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, কীসের আজাদি? বাংলার মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্যসেনসহ রাষ্ট্রবাদী বিপ্লবীরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আপনারা কীসের আজাদি চান? হেরোইন, গাঁজা খাওয়ার আজাদি? ড্রাগ নেওয়ার আজাদি? আন্দোলনকারীদের ‘টুকরে টুকরে গ্যাং’ হিসেবে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ভারত শাসিত কাশ্মিরের পহেলগাঁও হামলার কথা স্মরণ করে শুভেন্দু বলেন, যাদবপুরের বাঁশদ্রোণীর বিটন অধিকারী এবং বেহালার সমীর গুহকে ধর্ম ও পোশাক দেখে হত্যা করা হয়। কিন্তু এরপরও যাদবপুরে কোনো প্রতিবাদ মিছিল হয়নি। একইভাবে অবন্তীপুরায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পরও শোকপ্রকাশ করা হয়নি। বরং এর পরিবর্তে ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে যাদবপুরে মিছিল ও যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এসব মানুষের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘হয় এরা থাকবে, নয় আমরা থাকব। মাঝে আর কিছু হবে না।’
একপর্যায়ে শুভেন্দু অধিকারী পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়ে অত্যন্ত কঠোর বার্তা দেন। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনা কঠোর ও উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। আর আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব।
সূত্র: এবিপি আনন্দ, দ্য টেলিগ্রাফ অনলাইন

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দুষলেন শুভেন্দু