হচ্ছে না বিপিএল, বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল নিয়ে বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেটাররা। এ বিষয়ে আজ রবিবার (৩০ আগস্ট) বিসিবির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সদস্যরা।
বিসিবির সঙ্গে মিটিং শেষে কোয়াবের পক্ষ থেকে এই বিষয়ে কথা বলেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তিনি বলেন, ‘আমরা বিপিএল নিয়েই কথা বলেছি। কেন বিপিএল হবে না, বোর্ড এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে একটু বিপদে পরে যাবে। এটার জন্য ক্রিকেট বোর্ড কি করতে পারে, এ বিষয়ে আলোচনা করেছি।’
বিসিবি ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে কিছু জানিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে নাসির হোসেন বলেন, ‘তারা (বোর্ড) আমাদের কিছু প্রস্বাব দিয়েছে, আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আমরা পরবর্তীতে বসে ফাইনাল করবো। আমার বিশ্বাস পরবর্তীতে যখন বসবো সমাধান হয়ে যাবে।’
তিনি আরও জানান, খেলোয়াড়রা চান বিপিএলের সময়টাতে অর্থাৎ দেড় মাসে একটা টুর্নামেন্ট হোক।
ক্রিকেট ক্যালেন্ডার করার চিন্তা করছে বোর্ড। এ বিষয়ে নাসির হোসেন বলেন, ‘ক্যালেন্ডার হলে সব খেলোয়াড়দের জন্যই ভালো, জানতে পারবো কোন সময় কোন খেলা।’

এবার অধিনায়ক সূর্যবংশীর রেকর্ড