ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

সিজেডএন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নিহত দুজন হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী ছিলেন।
খবর পেয়েই জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। প্রশিক্ষণ কেন্দ্রে বিমানটি ২০২৩ সালে যুক্ত করা হয়েছিল বলে জানা গেছে। ঘটনার বিষয়ে কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, আমরা প্রশিক্ষক সম্পর্কে তথ্য পেয়েছি। তার প্রায় ৩ হাজার ঘণ্টার অভিজ্ঞতা ছিল। ডিজিসিএ-কে জানানো হয়েছে। তাদের দল পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। পুলিশ পুরো এলাকাটি সুরক্ষিত রেখেছে।
এক বিবৃতিতে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটি কানপুর বেসামরিক বিমানবন্দরের স্থানীয় উড্ডয়ন এলাকায় একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। বিমানে একজন প্রশিক্ষণার্থী পাইলট এবং একজন প্রশিক্ষকসহ দুজন আরোহী ছিলেন। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোকে (এএআইবি) বিষয়টি জানানো হয়েছে এবং তারা প্রযোজ্য নিয়ম অনুযায়ী দুর্ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ নির্ধারণ করা হবে।
এ দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্র: এনডিটিভি

ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার

-CznNewsLab-64cbef.jpg)