শিরোনাম

পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন রুট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন রুট
ইংলিশ ব্যাটার জো রুট

টেস্ট ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে সর্বোচ্চ রানের মালিক হওয়ার নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটারের জো রুট। রেকর্ডটি গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে।

পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্ট শুরুর আগে পন্টিংকে ছাড়িয়ে যেতে রুটের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। প্রথম ইনিংসে ৪ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে ৩৭ বলে ২৪ রান করেন তিনি। তাতেই ইংল্যান্ডের মাটিতে টেস্টে তার মোট রান দাঁড়ায় ৭,৫৯১।

ইংল্যান্ডে নিজের ৮৯তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন রুট। অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে ৯২টি টেস্ট খেলে করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।

ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে এখন রুট। ভারতের মাটিতে ৯৪ টেস্টে শচীন টেন্ডুলকার করেছিলেন ৭ হাজার ২১৬ রান। তালিকায় আরও আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

লর্ডস টেস্ট জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৩৮৯ রান। রবিবার (৩০ আগস্ট) টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।

/টিই/