ইরান যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ ফ্রান্সের

সিটিজেন ডেস্ক

মার্কিন-ইসরায়েলের নেতৃত্বাধীন ইরান যুদ্ধে নিজেদের অংশগ্রহণের সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ফ্রান্স। শুক্রবার (১ মে) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক ঘোষণায় এ কথা জানান। তিনি বলেন, প্যারিস এ সংঘাতে কোনোভাবেই জড়াবে না, বরং তাদের মূল লক্ষ্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে সচল রাখা।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জ্যঁ-নোয়েল বলেন, শুরু থেকেই ফ্রান্স এই সামরিক অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির মারাত্মক ঝুঁকি রয়েছে, যা এরই মধ্যে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার ওপর সর্বোচ্চ জোর দেন তিনি।
সাক্ষাৎকারে তিনি জানান, ওই এলাকায় নৌচলাচল সম্পূর্ণ স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের জোর প্রস্তুতি চলছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা, ব্ল্যাকমেইল বা টোল আদায়ের মতো বেআইনি কাজ আন্তর্জাতিক জলসীমায় কিছুতেই বরদাশত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যৌথভাবে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর তাৎক্ষণিক জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানি বাহিনী। এ পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য রীতিমতো অগ্নিগর্ভে পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে চরম জ্বালানি অস্থিরতা দেখা দেয়। টানা ৩৯ দিনের এ যুদ্ধের পর অবশেষে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান, যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তা চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।
সাময়িক সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবেই অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বর্তমানে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও আলোচনার টেবিলে বসার জোর চেষ্টা চালিয়ে গেলেও ইরান দ্বিতীয় দফায় এই সংলাপে বসতে রাজি হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর

মধ্যপ্রাচ্যের চার দেশে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত