ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ৭৮১ অভিবাসী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ৭৮১ অভিবাসী
যুক্তরাজ্যে পৌঁছেছেন ৭৮১ অভিবাসী

ফরাসি উপকূল থেকে মাত্র একদিনেই ছোট ১০টি নৌকায় চড়ে ৭৮১ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৯ জুলাই ৯টি নৌকায় করে ৭৫২ জনের যুক্তরাজ্যে পৌঁছানোর রেকর্ড ছিল।

সাম্প্রতিক এ পরিসংখ্যান নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে তারা আরও কঠোর ও জোরালো পদক্ষেপ নেবে। এর আগেও অবশ্য এমন বড় বহরের দেখা মিলেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ১৩টি ছোট নৌকায় করে ৮০৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। আর সর্বকালের রেকর্ড হয়েছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর। একদিনেই এক হাজার ৩০৫ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছিলেন এবং ওই বছর সবমিলিয়ে ৪৫ হাজার ৭০০ জনের বেশি অভিবাসী দেশটিতে পাড়ি জমিয়েছিলেন।

পরের বছরগুলোতে এই ধারা কমেনি। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অভিবাসীর সংখ্যা বেড়ে প্রায় ৩৬ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছিল। তবে চলতি বছরে সার্বিকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বেশ খানিকটা কমেছে। চলতি বছরের এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০ জনের বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/