রাশিয়ার উপকূলে জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

সিজেডএন ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে অগ্নিকাণ্ডের শিকার একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় একটি জাহাজে তীরে আনা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ট্রায়াম্ফ নামের একটি জাহাজে আগুন ধরে গেলে সেখান থেকে নাবিকদের উদ্ধার করা হয়। এ সময় আগুনে পুড়ে বা ধোঁয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭ জন নাবিক আহত হয়েছেন। অন্য একটি জাহাজে করে তাদের পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি বন্দরে নিয়ে আসা হয়েছে।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা।
সূত্র: রয়টার্স

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী