হরমুজে আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর প্রস্তুতি ওয়াশিংটনের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬: ০৯

হরমুজ প্রণালি সংলগ্ন ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক মহড়া। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি অতিক্রম করানোর পরিকল্পনা পুনরায় সক্রিয় করতে যাচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে মাত্র ৩৬ ঘণ্টা কার্যক্রম চালানোর পর অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন নতুন করে অভিযানের সময়সূচি নির্ধারণ করছেন। কয়েকজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি সপ্তাহের মধ্যেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরু হতে পারে।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল রাখতে ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ রয়েছে। ওয়াশিংটনের ধারণা, এ উদ্যোগ কার্যকর হলে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কমবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত তীব্র আকার ধারণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত একাধিক আলোচনায় অংশ নিলেও কোনো পক্ষই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।
গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পরিচালিত ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত রাখা হবে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ পূর্ণমাত্রায় অব্যাহত থাকবে।

/এমআর/