ইরানের সর্বশেষ প্রস্তাবেও ট্রাম্পের অসন্তোষ

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য তিন স্তরের একটি পরিকল্পনা দিয়েছিল ইরান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য সম্প্রতি আরও এক দফা প্রস্তাব দিয়েছে তেহরান। তবে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।’
ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না।
ট্রাম্প বলেন, ‘ইরান কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তারা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই।’
সূত্র: সিএনএন

ইরান যুদ্ধকে ‘ভুল’ বলছেন ৬১ শতাংশ মার্কিনি