হাবু-পাশাদের প্রশংসা করে যা বললেন সেই নেপালি মডেল

বিনোদন ডেস্ক

আলোচিত সিরিজ ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজশ্রী থাপা। কিছুদিন আগেই নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে নতুন মুখের ছবি প্রকাশ করে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল জাগ্রত করেন। এরপর তিনি সংবাদমাধ্যমে জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপ্টার ১২-তে চমক হিসেবে তাকে দেখা যাবে।
বর্তমানে শুটিংয়ে নেপালে আছেন সিরিজের কলাকুশলীরা। সেখানে নেহাল (তৌসিফ মাহবুব), হাবু (চাষী আলম), পাশা (মারজুক রাসেল), কাবিলা (জিয়াউল হক পলাশ), আরেফিনদের (শামীম হাসান) সঙ্গে কাজ করছেন রাজশ্রী।
এদিকে সামাজিকমাধ্যমে ফেসবুকে অভিনেতাদের নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এই মডেল। অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে ফ্রেমবন্দি ৩টি ছবি প্রকাশ করেন। সেখানে তাদের প্রশংসা করতে দেখা গেছে অভিনেত্রীকে।
ক্যাপশনে হাবু, পাশা ও আরেফিনের নাম উল্লেখ করে রাজশ্রী লিখেছেন, 'এ ভেরি নাইস হার্টেড পারসন' অর্থাৎ, রাজশ্রীর কাছে তারা যেন ভালো মনের মানুষ।
যাকে কিছুদিন আগে বাংলাদেশের তেমন কেউ চিনতোও না, সেই রাজশ্রীকে নিয়ে এখন দর্শকদের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অধিকাংশই অভিনেত্রীকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সিরিজে তার চরিত্রটি নিয়েও কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে কৌতুকধর্মী ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। বর্তমানে চলছে সিজন-৫। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক। পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। সেইসঙ্গে যুক্ত হয়েছে নতুন চরিত্র। সিরিজটিতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ আরও অনেকে।
ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রচারিত হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’