শিরোনাম

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করলো ইরান

সিটিজেন ডেস্ক
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করলো ইরান
হরমুজ প্রণালি। ছবি: এপি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের যাতায়াতের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এর ফলে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত বিশেষ নিরাপদ করিডোরটিও কার্যকরভাবে বন্ধ হয়ে গেল।

তেহরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানি বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর থেকে অবৈধ অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ গুরুত্বপূর্ণ এ জলপথটি বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানিয়েছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এছাড়া তেহরান বর্তমান মার্কিন অবরোধকে দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/