ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজছাত্র শাহীনুর আলমকে হত্যার অভিযোগে করা এক মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হালিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী এবং শামছুল হক। এছাড়া এই মামলায় খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বাদী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউড অব মডার্ন টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম (১৯) নিখোঁজ হন । তখন তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের নামে মামলা করেন।
৫ জুন পুলিশ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে। এ মামলায় আসামি আব্দুল হালিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে আরও ৭ জনের নাম উঠে আসে।