গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
নোয়াব সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে বৈঠকে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের কথাগুলো শুনেছেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি রয়েছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
মতিউর রহমান চৌধুরী বলেন, বৈঠকে নিয়মিত সংলাপের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন।