‘ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সঠিক সময়’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

কাফুর হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২০০২ সালে ইয়োকোহামার ফাইনালে ব্রাজিল ২-০ ব্যবধানে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই থেকে আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আছে সেলেসাওরা। তবে কাফুর মতে, অপেক্ষা ফুরোনোর সময় ঘনিয়ে এসেছে।
স্পেনের মাদ্রিদে লরিয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের কাফু বলেন, ‘সর্বশেষ শিরোপা জয়ের ২৪ বছর পর আমি মনে করি, ব্রাজিলের জন্য এখনই সঠিক সময়।’ এমন মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে কাফু আরও বলেন, ‘আমরা এমন একজন কোচকে দলে এনেছি, যিনি একের পর এক শিরোপা জেতায় অভ্যস্ত। কার্লো আনচেলত্তির কথা বলছি। তিনি ব্রাজিল জাতীয় দলের শ্রেষ্ঠত্বকে আরও বড় করে তুলবেন।’
কাফু ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি টানা তিন বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। এর মধ্যে ১৯৯৪ ও ২০০২ আসরে শিরোপা জিতেছেন।
বিশ্বকাপে আনচেলত্তিকে রক্ষণভাগ আরও মজবুত করার দিকে মনোযোগ দিতে হবে বলে মত দেন কাফু। ‘ব্রাজিল যদি বিশ্বকাপে গোল না হজম করে, তাহলে তারা নিশ্চিতভাবে প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করবে।’
নেইমারের আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। নেইমারকে নিয়ে কাফু বলেন, ‘নেইমার বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত সেই নেবে। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, সে থাকবে কি না। কিন্তু আসলে সে নিজেও জানে না, সে থাকবে কি না।
আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার
আমি শুধু মেসির দেখানো পথ অনুসরণ করতে চাই: ইয়ামাল