শিরোনাম

স্বল্প সময়ে জ্বালানি তেল আমদানিতে যে সিদ্ধান্ত নিলো সরকার

বিশেষ প্রতিনিধি
স্বল্প সময়ে জ্বালানি তেল আমদানিতে যে সিদ্ধান্ত নিলো সরকার
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল স্বল্পতম সময়ে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪২ দিনের পরিবর্তে এখন তা ১০ দিনের মধ্যে আমদানি করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে স্বল্পতম সময়ের মধ্যে বিদেশ থেকে জ্বালানি তেল দেশে পৌঁছাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে চাহিদা পূরণ করছে। এই জ্বালানি আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়ে থাকে। দরপত্র তৈরি ও দাখিলের সময়সীমা ৪২ দিন নির্ধারিত রয়েছে। সেখান থেকে সময়সীমা কমিয়ে মাত্র ১০ দিন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি দেখা দেয়। দেশের পাম্পগুলোয় মানুষের ভীড় বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য দ্রুততম সময়ের মধ্যে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এফসি/