শিরোনাম
নেপাল

এক বাড়িতেই কাদার নিচে চাপা পড়া ২৪ জনের মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক বাড়িতেই কাদার নিচে চাপা পড়া ২৪ জনের মরদেহ উদ্ধার
নেপালে হিমবাহধস ও আকস্মিক বন্যার পর ধ্বংসাবশেষ

নেপালের ভয়াবহ দুর্যোগে একের পর এক সামনে আসছে মর্মান্তিক ঘটনা। বিদুরের একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবারের হিমবাহধস ও বন্যায় এসব মানুষ নিজ বাড়িতেই আটকে পড়েন। বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের করুণ মৃত্যু হয়।

সোমবার (৩১ আগস্ট) এসব মরদেহ উদ্ধার করা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি বলেছেন, ‘আজ মঙ্গলবার উদ্ধারকারীরা ওই বাড়িতে আরও মরদেহের সন্ধান করবে। আমাদের ধারণা সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে।’

উদ্ধারকৃত মরদেহের মধ্যে একজন শিশু রয়েছেন, বাকিরা পূর্ণবয়স্ক বলে জানিয়েছেন স্থানীয় পৌরসভার এক কর্মকর্তা।

তিনি বলেন ,ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকিগুলো এখনো শহরে আছে। তাদেরও কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

এক বাড়িতেই এতগুলো মরদেহ থাকায় ওই এলাকায় আরও বড় আকারের উদ্ধার অভিযান চালানো হবে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, নেপাল-তিব্বত সীমান্তে বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা ৯৩৯-এ পৌঁছানোর প্রেক্ষাপটে এই খবরটি এসেছে।

সংস্থাটি নিখোঁজের সংখ্যার পূর্বানুমানও সংশোধন করে ৩,৯২৫ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক।

নেপালি ও চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় দেশে প্রায় ৪ হাজার ৪৭১ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/