শিরোনাম

কমানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণালঙ্কার দেখছেন এক তরুণী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে টানা দ্বিতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সোমবার (৩১ আগস্ট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। ফলে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

/জেএইচ/