শিরোনাম

লাল কার্ডে শুরু, শিরোপা হারিয়ে শেষ

লাল কার্ডে শুরু, শিরোপা হারিয়ে শেষ
জাতীয় দলের জার্সিতে মেসির শুরু ও শেষের ছবি। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

২০০৫ সালের ১৭ আগস্ট, বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচের ৬৩ মিনিটে লিসান্দ্রো লোপেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। সেটি ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির প্রথম মাঠে নামা। নামার মাত্র ৪৭ সেকেন্ড পর দেখেন লাল কার্ড। এরপর কেটে গেছে ৭৬৮৩ দিন। অবশেষে এলো সেই ঘোষণা যা হয়তো অনেকেই শুনতে চাননি- আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর।

মেসি এর আগেও একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, ২০১৬ সালে। তবে সেই ঘোষণা ছিল টানা তিন টুর্নামেন্টে ফাইনালে হারের কষ্ট থেকে। এরপর ফিরেছিলেন মেসি। তবে এবার ঘোষণাটা এলো ৩৯ বছর বয়সী এক ফুটবল জাদুকরের থেকে। যিনি এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। তাছাড়া কিছুদিন আগেই হারিয়েছেন তার প্রিয় বাবাকে। যেই বাবা মেসির ফুটবল ক্যারিয়ারে ছায়ার মতো সঙ্গে ছিলেন।

অবশ্য আলবিসেলেস্তেদের জার্সিতে মেসির শুরুর মতো শেষটাও মধুর হলো না। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচটি জাতীয় দলের জার্সিতে তার শেষ হয়ে থাকলো। অর্থাৎ, লাল কার্ডে শুরু আর শিরোপা হারিয়ে শেষ।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল মেসি। নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির শিরোপা সংখ্যা ৪টি, দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও ফিনালিস্সিমা। আর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা, ২০০৮ অলিম্পিকের স্বর্ণপদক ধরলে সংখ্যাটা হবে ৬।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হেরেই মনস্থির করে রেখেছিলেন ইতি টানবেন জাতীয় দলের বর্নাঢ্য ক্যারিয়ারের। ২১ জুলাই বিদায়ী চিঠিও লিখে রেখেছিলেন। বাবার মৃত্যুর কারণে কিছুটা দেরিতে এলো ঘোষণা।

মেসিকে আর দেখা যাবে না আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিতে। ক্লাব ফুটবলটা চালিয়ে যাবেন কতদিন তা মেসিই ভালো জানবেন।

/টিই/