থাইল্যান্ডের ভিসায় নতুন ২ শর্ত, সোমবার থেকেই কার্যকর

সিজেডএন ডেস্ক

থাইল্যান্ড গমনেচ্ছু আবেদনকারীদের জন্য ভিসার নিয়মে কিছুটা কড়াকড়ি এনেছে ঢাকার থাই দূতাবাস। সোমবার (৩১ আগস্ট) থেকে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বা ডিটিভি আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত দুটি নতুন নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাসের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভিসা আবেদনকারীদের প্রথমত যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশে স্থায়ী বসবাসের প্রমাণপত্র থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর নিজ দেশ কিংবা স্থায়ী বসবাসের দেশ থেকে দেওয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কারও নামে কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন সরকারি সনদ হলেও চলবে। তবে মূল কাগজপত্রের পাশাপাশি এর একটি ইংরেজি অনুবাদও সঙ্গে জমা দিতে হবে।
ভিসা পাওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের জটিলতা এড়াতে আবেদন জমা দেওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাটি আরেকবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ। ডিটিভি ভিসার যাবতীয় আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের থাইল্যান্ড সরকারের অফিশিয়াল ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।

মার্কিন গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর