শিরোনাম

শাহজালালের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শাহজালালের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বিমানবাহিনীর সদস্যদের বহন করা পিকআপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আহত চারজনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

আহত ব্যক্তিরা হলেন করপোরাল সিফাত, আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। তবে প্রকাশিত তথ্যে আহত ব্যক্তিদের সংখ্যা ও নামের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন সদস্য নিহত হন। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পর নিহত ও আহত ব্যক্তিদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

/এমআর/