সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের আর মাত্র চার মাস বাকি। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য আরও ৬ দিনের সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে তিনটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তবে দিনটি পড়েছে শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন না। অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে ২ দিনের ছুটি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এদিকে, ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল করে এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। যদিও ৭ নভেম্বর পড়েছে শনিবার। তাই এটিও সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গেছে এবং অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
এছাড়া, ডিসেম্বর মাসে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
তবে বড়দিনের ছুটিও পড়েছে শুক্রবারে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী, নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ডিসেম্বরের বড়দিন তিনটি সরকারি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সেই ‘দুঃসংবাদ’। সব মিলিয়ে বছরের বাকি চার মাসে সরকারি ছুটির তালিকায় ৬ দিন থাকলেও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে মাত্র তিন দিন।

পে-স্কেলে প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা