‘আদ-দ্বীন মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেছে প্রমাণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী যদি বলে থাকেন যে, আদ-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে। আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এই দাবি করেছেন। তিনি বলেছেন, টাকা নিয়ে কেন ঘুরবো। এমন কিছু করিনি।
সোমবার (১৫ জুন) বিকালে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শেখ মহিউদ্দিন এ কথা বলেন। হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে মঙ্গলবার (১৬ জুন) আপিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।
নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঈদের আগের দিন ২৭ মে সকালে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ৬ নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
এ ঘটনায় দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ‘সন্তোষজনক না হওয়ায়’ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।
লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আজ সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ-দ্বীন, কিন্তু লাভ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী 