হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫৬

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৬ জনে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুবরণ করেছে। একই সময়ে আরও ৬৪ জন রোগীর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ৯৭২ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৮৭৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

৩ মাসেও নিয়ন্ত্রণে আসেনি হাম, বাড়ছে মৃত্যু