শিরোনাম

হামে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ১৭৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে দেশের ৩০ জেলায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ২০ এপ্রিল থেকে সারাদেশে এই কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নতুন করে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪০৯ জনে। এ ছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ৪৬২। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ২৩০, চট্টগ্রামে ১৮৬, বরিশালে ৯৬, খুলনায় ৯০, সিলেটে ৬০, ময়মনসিংহে ২৭ ও রংপুর বিভাগে ২৬।

/টিই/